ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৬:৩৫:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

বিশ্বে করোনায় প্রাণহানি প্রায় ২৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনার সংক্রমণে এ পর্যন্ত বিশ্বে ২৭ লাখ ৯৫ হাজার ৮৭২ জন মারা গেছেন। আর এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ৬২  হাজার ৬৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৮২১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ কোটি ২০ লাখ ১৯ হাজার ৯৪৮ জন।

আজ সোমবার (২৯ মার্চ) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬২ হাজার ৫২৬ জন মারা গেছেন। এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৮ জন। আর মারা গেছেন ৩ লাখ ১২ হাজার ২৯৯ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারতই হচ্ছে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন। মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৮৮১ জন।

উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

-জেডসি