ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১০:২৩:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

বিশ্বে করোনায় মৃত্যু ১২৮৩, শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ৫৪ হাজার ৭৪০ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৩ জনের।

মঙ্গলবার (৩ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ২১৪ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৬২ হাজার ৯৮৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১২২ জন এবং শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৭৮৪ জন। ইতালিতে আক্রান্ত ১৮ হাজার ৮৯৬ জন এবং মৃত ১২৪ জন। রাশিয়ায় আক্রান্ত ৬ হাজার ২০৭ জন এবং মৃত ১৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২০ হাজার ৮৪ জন এবং মৃত ৮৩ জন। থাইল্যান্ডে মৃত ৮৪ জন এবং আক্রান্ত ৯ হাজার ৩৩১ জন। ব্রাজিলে মৃত ৯০ জন এবং আক্রান্ত ৬ হাজার ৫০৭ জন। তুরস্কে মৃত ৮ জন এবং আক্রান্ত ১ হাজার ৩৪৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।