বিশ্বে জেলবন্দী সাংবাদিকের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে: সিপিজে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস 'সিপিজে'র সংকলিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, বিশ্বে যেকোনও সময়ের চেয়ে সাংবাদিকদের জেলে থাকার সংখ্যা ২০২১ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন দেশের সরকার সমালোচনামূলক প্রতিবেদন থামানোর জন্য ঐ সাংবাদিকদের বন্দী করে।
সিপিজে জানতে পেরেছে যে, পহেলা ডিসেম্বর পর্যন্ত ২৯৩ জন সাংবাদিক ৩৭টি দেশে বন্দী রয়েছেন, যা ২০২০ সালের চেয়ে বেশি। গত বছর ২৮০ জন সাংবাদিক জেলে বন্দী ছিলেন।
এক্ষেত্রে চীন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। দেশটিতে ৫০ জন সাংবাদিককে বন্দী রাখা হয়েছে। অন্য যে সব দেশ অনেক বেশি সাংবাদিককে জেলে পাঠিয়েছে তার মধ্যে রয়েছে মিয়ানমার, মিশর, ভিয়েতনাম এবং বেলারুশ।
সিপিজে'র অ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন ডিরেক্টর জিপসি গুইলেন কায়সার বলেন, বিভিন্ন দেশে সাংবাদিকদের কারাগারে রাখা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
কায়সার বলেন, কর্তৃত্ববাদী সরকারগুলো নতুন আইন পাশ করার জন্য কাজ করছে, যা তাদেরকে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার অনুমতি দেয়। যেমন মিয়ানমারের দণ্ডবিধিতে ৫০৫এ ধারা যুক্ত করা হয়েছে, যা "ভয়ের কারণ" হতে পারে এমন অনির্দিষ্ট কাজকে নিষিদ্ধ করেছে।
সিপিজে ঐ প্রতিবেদনটি হোয়াইট হাউজ আয়োজিত ডেমোক্রেসি সামিটের একদিন আগে প্রকাশ করে। ভার্চুয়াল ঐ শীর্ষ বৈঠকে গণতন্ত্রের নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ১০০টির বেশি দেশ অংশ নিচ্ছে।
সিপিজের অথ্য অনুসারে, ঐ শীর্ষ বৈঠকের অংশগ্রহণকারী হিসেবে পররাষ্ট্র দপ্তরের তালিকাভুক্ত সাতটি দেশে বর্তমানে অন্তত একজন সাংবাদিক বন্দী রয়েছেন। আর ঐ দেশগুলো হলো-- ব্রাজিল, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ভারত, ইরাক, ইসরাইল, নাইজেরিয়া এবং ফিলিপাইন।
সূত্র: ভয়েজ অব আমেরিকা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




