বিয়ের পরে ঘর সাজানোর প্রয়োজনীয় আসবাবপত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৩১ মে ২০২৫ শনিবার
ঘর সাজাতে প্রয়োজন খাট, ওয়ারড্রব, আলনা, ড্রেসিং টেবিল, শোকেইস, আলমারি ইত্যাদি
বিয়ের পরে ঘর সাজানোর প্রয়োজনীয় আসবাবপত্র খুঁজছেন? ঘর সাজাতে প্রয়োজন খাট, ওয়ারড্রব, আলনা, ড্রেসিং টেবিল, শোকেইস, আলমারি ইত্যাদি। জেনে নিন রাজধানীর কোথায় এসবের দোকান রয়েছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে।
কাঠ অনুযায়ী ডাবল খাটের দাম পড়বে ২০ থেকে ৭০ হাজার টাকা। শোবার ঘরের শোফা কাঠ অনুযায়ী কিনতে খরচ হবে ১২ থেকে ৩০ হাজার টাকা। বেড সাইড টেবিলের দাম পড়বে ৭ থেকে ১৯ হাজার টাকা। ড্রেসিং টেবিল কিনতে গুনতে হবে ১১ থেকে ৪৫ হাজার টাকা। আর ড্রেসিং টেবিল টুলের দাম ২ থেকে ৬ হাজার টাকা।
ওয়ারড্রব পাবেন সাড়ে ২৫ হাজার থেকে ৬৫হাজার টাকায়। কাঠ গুলো সাধারণত , মেহুগুনী, ঘোড়া নিম , জাত নিম, কাঠাল কাঠ, ইত্যাদির হয়ে থাক। কাঠ গাছের ধরণ অনুযায়ী দামের তারতম্য হয়।
এছাড়াও পছন্দসই ডিজাইনের আসবাবপত্র দিয়ে ঘর সাজানোর সুযোগ নিতে হলে সকল আসবাব দাম নির্ভর করবে পণ্যের ডিজাইনের উপর।
অটবি: ডাবল খাট ১৩ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা। ৮ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় পাওয়া যাবে আলমারি। ড্রেসিং টেবিলের দাম পড়বে সাড়ে ৭ হাজার থেকে ৮০ হাজার টাকা। ৩০ হাজার বাজেটে মিলবে ওয়ারড্রব।
শোরুম আছে রাজধানীর ওয়ারি, উত্তরা, ধানমণ্ডি, সাভার, এলিফ্যান্ট রোড, গুলশান ১, মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও পান্থপথে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুরে শোরুম আছে প্রতিষ্ঠানটির।
এছাড়া হাই ফ্যাশন গ্যালারি, পারটেক্স, নাভানা, আখতার, জারা, উড মার্ক ইত্যাদি ব্রান্ডের শোরুম ঘুরে কিনে নিতে পারেন প্রয়োজনীয় আসবাবপত্র।
লোকাল ফার্ণিচার: সাশ্রয়ী মূল্যে আসবাবপত্র কিনতে ঘুরে আসতে পারেন রাজধানীর পান্থপথে। বসুন্ধরা শপিং মলের উল্টা দিক থেকে শূরু করে কারওয়ান বাজার মোড় পর্যন্ত সারিবদ্ধভাবে রয়েছে প্রায় শতাধিক আসবাবপত্রের দোকান।
এছাড়াও সেগুনবাগিচা, শিল্পকলা একাডেমির পাশে, মিরপুর স্টেডিয়াম, মিরপুর-২, প্রগতি সরণি, বারিধারা জে-ব্লক, বাড্ডা, যাত্রাবাড়ি এলাকাতেও পাওয়া যাবে আসবাবপত্রের দোকান।
খাটের দাম পড়বে ২২ হাজার থেকে ১ লাখ১০ হাজার টাকা। ওয়ারড্রব ১৫ থেকে ৩০ হাজার টাকা। ড্রেসিং টেবিল মিলবে ৬ থেকে ৩০ হাজার টাকায়।
শোকেইস পাওয়া যাবে ১৭ থেকে ৬৫হাজার টাকায়। আলমারি আছে, ১০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। বেড সাইড টেবিল কিনতে খরচ হবে সাড়ে ৪ থেকে ৬ হাজার টাকা।
সোফা কিনতে গুনতে হবে ১১ থেকে ৫৫ হাজার টাকা। টি টেবিল পাবেন ৩ থেকে ১৩ হাজার টাকায়। ডাইনিং টেবিলের দাম ৪ থেকে ২৫ হাজার টাকা।
জাহাজের আসবাবপত্র: জাহাজের ফার্ণিচার পুরানো তবে একটু ভালো মানের ও দীর্ঘস্থায়ী আসবাব কিনতে চাইলে ঢুকে পড়তে পারেন জাহাজের ফার্ণিচার দোকানে। পান্থপথে বসুন্ধরা সিটি পার হয়ে কারওয়ান বাজারের দিকে কয়েক পা এগোলেই পেয়ে যাবেন এরকমই একটি দোকান, ডিসি ফরেন ফার্নিচার।
দোকানের কমর্কতা জানালেন, ২০ বছর ধরে জাহাজের আসবাব বিক্রি করছেন তারা। দেশি-বিদেশি অকেজো জাহাজগুলো থেকে নিলামে ফার্নিচার কিনে আনেন দোকানের মালিক ।
দোকানের ম্যানেজার আবু তালেব জানালেন, জাহাজের ফার্নিচারগুলো মূলত হয় ওক কাঠের। জাহাজের আসবাব ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসবাব আমদানি করেন তারা, ক্রেতাদের অর্ডার অনুযায়ি বানিয়েও দেন।
শখের হোক আর প্রয়োজনীয়, সবরকম আসবাব আছে বিশাল এই দোকানে। ড্রয়িং রুমের টেবিল, ডাইনিং টেবিল-চেয়ার সেট, টি টেবিল, কম্পিউটার টেবিল, রকিং চেয়ার, অফিসিয়াল চেয়ার, বাচ্চাদের দোলনা, দেয়ালের তাক, ছোট-বড় আলমারি, ওয়ারড্রব, খাট আরও কত কি!
দামও ক্রয়সীমার মধ্যেই। চেয়ার পাবেন ২শ’ থেকে শুরু করে ১২ হাজার টাকায়। খাট কিনতে পড়বে৩ থেকে ৫৫ হাজার টাকা। ওয়ারড্রব ৩ হাজার থেকে ৬ হাজার টাকা, আলমারি পাবেন ৫ হাজার থেকে ১৪ হাজার টাকায়।
এছাড়াও আছে আসবাবের প্যাকেজ, যাতে থাকবে একই ডিজাইনের খাট, ড্রেসিং টেবিল, শোকেইস, আলমারি ইত্যাদি। দাম পড়বে ১.৫ থেকে ২.৫ লাখ টাকা।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






