‘বীরঙ্গনা’রা সকলের মাতৃতুল্য : সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার
সমাজকল্যাণ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আমাদের বীরঙ্গনা মা বোনের নাম, তাদের ত্যাগ বাঙালি জাতীর ইতিহাসে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রতিটি বীরঙ্গনা এদেশের প্রতিটি বাঙ্গালির কাছে মাতৃতুল্য।
সোমবার সন্ধ্যায় ‘চেষ্টা’ আয়োজিত রাজধানীর ঢাকা ক্লাবে বীরঙ্গনা নারীদের সম্মাননা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, নিজ মাকে যেমন শ্রদ্ধার সাথে দেখতে হয় তেমনি আমাদের প্রতিটি বীরঙ্গনা মাকেও সেই শ্রদ্ধা নিয়ে দেখতে হবে। বর্তমান সরকার সকল মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্রতিটি বীরঙ্গনা মায়ের প্রতি যত্নশীল। সমাজকল্যাণ মন্ত্রণালয় বীরঙ্গনা সকল মায়েদের সম্ভাব্য সব ধরনের সুবিধার নিশ্চয়তা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানে পাঁচজন বীরঙ্গনা ব্রাম্মনবাড়িয়ার রিজিয়া বেগম, নরসিংদীর রাজিয়া বেগম, বরিশালের লুৎফা বেগম, কুমিল্লার নুরজাহান বেগম এবং হবিগঞ্জের সন্ধ্যারাণীকে সম্মাননা স্মারকের পাশাপাশি নিজ নিজ ইচ্ছা অনুযায়ী তাদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার মাধ্যমে দেড় লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নাম প্রকাশে অনৈচ্ছুক বর্তমান প্রজন্মের জনৈক ব্যাঙ্ক কর্মজীবী নারী এই বীরঙ্গনা মহীয়সী নারীদের চিকিৎসা সেবার জন্য অতিরিক্ত আরো পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন।
‘চেষ্টা’ এর সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল এম হারুন-অর-রশিদ (বীর প্রতীক), চেষ্টার সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন।
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

