ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪৬:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বুধবার থেকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার

বুধবার থেকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

বুধবার থেকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আগামী বুধবার থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে আজ সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।