ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ৪:৪২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, দুই নারীসহ মৃত ৩ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার অদূরে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে এক শিশু। শুক্রবার গভীর রাতে তৈলঘাট বরাবর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতেই রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির (৫৫) লাশও উদ্ধার হয়েছে। তবে রোজিনার সন্তান আবিদ (৫) এখনো নিখোঁজ।

সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মানিক-৩ নামে একটি লঞ্চের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী খেয়া নৌকাটি ডুবে যায়। উদ্ধারকৃত লাশ স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান অব্যাহত রেখেছে।