ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৬:৫৪:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

বৃষ্টি

রেবেকা ইসলাম | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:১১ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার

আকাশে আজকে কালো মেঘের পসরা
এক অপরূপ র্ধোঁয়াটে ধূসর রূপ
থেমে থেমে বৃষ্টির বিরামহীন ঝরা
কখনো অশান্ত আবার কখনো চুপ।
সারাদিন আজকে আকাশ ছলছল
ভিজে একাকার মাঠ ঘাট পথছাতা
কার্নিশে বসে জবুথবু চড়ুইদল
মাচার উপর চকচকে পুঁই পাতা।
বিলে আর ঝিলে পাখিদের উল্লাস
জেগেছে জোয়ার আকাশের কোণে কোণে
ঘাসের জমিনে বৃষ্টির ভেজা শ্বাস
কচুবন হাসে প্রকৃতির জাগরণে।
রূপের উচ্ছাস প্রকৃতির অনাবিল
অনুভব করে পোড়া মন হয় চিল।