বেগম জিয়ার বিরুদ্ধে কয়লা খনি মামলা বৈধ
আপডেট: ১২:২৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা বড়পুকুড়িয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ করে এ রায় দেন উচ্চ আদালত।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেছেন, দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায় এ আদেশ দিয়েছেন আদালত। যদিও সংক্ষুব্ধ হয়ে রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।
বিগত সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারে আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা ৫টি দুর্নীতির মামলার মধ্যে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। সম্প্রতি বেগম জিয়ার গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাও চালু হয়েছে হাইকোর্টের নির্দেশে। বৃহস্পতিবার বিএনপি নেত্রীর বিরুদ্ধে সবশেষ বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটিও বৈধ বলে রায় দিলেন, উচ্চ আদালত।
দুদকের আইনজীবী বলেন, ক্ষমতায় থাকাকালে বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায়, মামলাটির স্থগিতাদেশ তুলে নিলেন হাইকোর্ট।
যদিও বেগম খালেদা জিয়ার আইনজীবীর দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এ মামলায় ন্যায়বিচার পাননি তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণাও দেন বেগম জিয়ার আইনজীবী।
বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটির বিচার ঢাকার বিশেষ জজ আদালত-২ এ চলছিলো। বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালে মামলাটি স্থগিত করেন হাইকোর্ট।
কয়লা খনি ব্যবস্থাপনায় চিনা কোম্পানি সিএমসির সাথে দরপত্রে অনিয়মের ফলে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতির অভিযোগে ২০০৮ সালে বেগম জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। - ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











