বোরকা পরায় নারীদের পেটাল ভারতীয় পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
জানুয়ারির শেষের দিকে উদুপি সরকারি মহিলা কলেজে যখন ছয় ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস করতে দেওয়া হয়নি, তখন থেকেই বিতর্কের সূত্রপাত।
৮ ফেব্রুয়ারি ভারতের কর্ণাটকের একটি কলেজের হিজাব পরহিত ছাত্রী মুসকানকে গেরুয়া ওড়না পরা একদল তরুণের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।
মুসকানের ওই মোকাবিলা করার ঘটনা ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।
এরমধ্যে উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বোরকা পরে প্রতিবাদ জানায় মুসলিম নারীরা। সে সময় প্রতিবাদরত ওই সব নারীকে লাঠি দিয়ে পিটিয়েছে ভারতীয় পুলিশ। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।খবর এনডিটিভির।
ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া মুসলিম নারীদের হটানোর চেষ্টা করছে। বোরকা পরা এক নারীকে পুলিশ লাঠি দিয়ে পেটালে তিনি তাতে বাধা দেন।
পুলিশের এমন কার্যকলাপের বিরুদ্ধে অনেকে সমালোচনা করেছেন। ওই ঘটনার ভিডিও তদন্ত করছে পুলিশ। গত রোববার বোরকা পরে বিক্ষোভ করা ওই নারীদের বিরুদ্ধে এফআইআর করেছে দেশটির পুলিশ।
পুলিশ এফআইআরে বলেছে,অনুমতি ছাড়াই ১৫ জন মুসলিম নারী গাজিয়াবাদের সানি বাজার রোডে সরকারবিরোধী বিক্ষোভে জড়ো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্লোগান দিতে থাকে আন্দোলনরত মুসলিম নারীরা ।
এফআইআরে আরও বলা হয়েছে, নারী কনস্টেবলরা বিক্ষোভকারীদের বাড়ি যেতে অনুরোধ করে। এ সময় হেনস্তার শিকার হয় নারী কনস্টেবলরা। এ ছাড়া নারী বিক্ষোভকারীদের সঙ্গে থাকা কিছু পুরুষ কনস্টেবলদের হেনস্তা করে।এ ছাড়া পুরুষরা কনস্টেবলদের হুমকিও দেয়। অভিযুক্তদের মধ্যে রইস নামে একজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানায় পুলিশ।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










