ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১১:২১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জাপান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ঠিকই। তবে ব্রাজিলের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করে আলাদা করে নজর কেড়েছেন জায়ন সুজুকি। ২-১ গোলে হারলেও একের পর এক অসাধারণ সেভে দীর্ঘ সময় ব্রাজিলকে হতাশ করে রেখেছিলেন ২৩ বছর বয়সী এই গোলরক্ষক। তাই পরাজয়ের ম্যাচেও প্রশংসায় ভাসছেন তিনি।

সুজুকির গল্পটাও ব্যতিক্রমী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্কে জন্ম নেওয়া এই গোলরক্ষকের বাবা ঘানীয় বংশোদ্ভূত আমেরিকান এবং মা জাপানি। ফলে জন্মসূত্রে তিনি যুক্তরাষ্ট্র, জাপান ও ঘানা তিন দেশের নাগরিকত্বের অধিকারী। তবে ছোটবেলায় পরিবারের সঙ্গে জাপানের উরাওয়ায় চলে আসেন এবং সেখানেই তার ফুটবল-স্বপ্নের শুরু।

উরাওয়া রেড ডায়মন্ডসের একাডেমিতে বেড়ে ওঠা সুজুকি মাত্র ১৬ বছর বয়সে পেশাদার চুক্তি করেন। ১.৯০ মিটার উচ্চতার এই গোলরক্ষক দ্রুতই নিজের প্রতিভার প্রমাণ দেন। আকাশে বল নিয়ন্ত্রণ, দ্রুত রিফ্লেক্স এবং পায়ে বল খেলার দক্ষতা তাকে আলাদা করে তোলে। উরাওয়ার হয়ে ঘরোয়া শিরোপা ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ইউরোপে পাড়ি জমান তিনি।

Advertisement
বেলজিয়ামের সিন্ট-ট্রুইডেনে সফল একটি মৌসুম কাটিয়ে ইতালির পার্মায় যোগ দেন সুজুকি। সিরি ‘আ’-তে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং পার্মাকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধারাবাহিক পারফরম্যান্সে তার বাজারমূল্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে তার পথ কেবল সাফল্যে ভরা ছিল না। ২০২৪ এশিয়ান কাপে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েও মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। বরং দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছিলেন, পারফরম্যান্সের সমালোচনা মেনে নেওয়া যায়। কিন্তু বর্ণবাদ কখনোই গ্রহণযোগ্য নয়।

বিশ্বকাপে জাপানের যাত্রা শেষ হলেও জায়ন সুজুকি নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখে গেছেন। ব্রাজিলের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে, আগামী দিনের বিশ্ব ফুটবলে সেরা গোলরক্ষকদের আলোচনায় এই তরুণ জাপানির নাম বারবার উচ্চারিত হবে।