ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ২০:৩২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

ব্রাজিলে একদিনে দুই হাজার ৭৯৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড দুই হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে নাকাল ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে ভয়াবহভাবে। ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ১২৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪২ হাজার ১০৭ জন। দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৬ লাখ সাড়ে ৯ হাজার ৬০১ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন দুই লাখ ৮২ হাজার ৪০০ জন।

গত কয়েক দিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতিসংক্রমক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ৩৬১ জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ব্রাজিলের অবস্থান। সূত্র : রয়টার্স, বিবিসি

-জেডসি