ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১২:৪৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

ব্রাজিলে করোনায় একদিনে ৩ হাজারের বেশি প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের কারণে সংক্রমণের মাত্রা ক্রমাগত বাড়ায় দিশেহারা ব্রাজিল। দেশটিতে থামছে মৃত্যুও বাড়ছে হু হু করে। একদিনে তিন হাজারের বেশি মৃত্যু দেখল লাতিন আমেরিকার দেশটি।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় ৩ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশটিতে প্রায় ৮৫ হাজার জন সংক্রমিত হয়েছে যা আগের দিনের চেয়ে দ্বিগুণের কাছাকাছি।

করোনা সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট ১ কোটি ২১ লাখ সাড়ে ৩৬ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৮৪৩ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১২ কোটি ৪৭ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ লাখ ৪৫ হাজার ৩৮৬ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ কোটি ৮ লাখ ২১ হাজার রোগী।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এই সময়ে নতুন করে ৪ লাখ ৮৫ হাজারের মতো সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ২০৬ জন।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৯ হাজারের মতো শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৯৩৬ জন।

দ্বিতীয় ঢেউ আছড়ে পড়া ভারতে সংক্রমণ ৪৭ হাজারের ওপরে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন এবং ২৭৭ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি