ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৮:৪৭:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ব্রাজিলে করোনায় একদিনে ৩ হাজার ৬৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার

ব্রাজিলে করোনায় একদিনে ৩ হাজার ৬৫০ জনের মৃত্যু

ব্রাজিলে করোনায় একদিনে ৩ হাজার ৬৫০ জনের মৃত্যু

ব্রাজিলে করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে শুক্রবার ৩ হাজার ৬৫০ জন মারা গেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে মহামারি করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে একের পর এক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে ব্রাজিলে সবচেয়ে বেশি লোক করোনায় মারা গেছে। এ সংখ্যা তিন লাখ সাত হাজারেরও বেশি।
গত দুসপ্তাহ ধরে ব্রাজিলে প্রতিদিন গড়ে দুই হাজার চারশ’ করে লোক মারা যাচ্ছে যা জানুয়ারির তুলনায় তিনগুণ। মঙ্গলবার মারা গেছে তিন হাজার লোক।
ব্রাজিলে লোকজন সামাজিক দূরত্বের নিয়ম না মানায় এবং নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।
নতুন ধরনের করোনা অনেক বেশি সংক্রামক ও মারাত্মক।
এছাড়া দেশটির টিকা কার্যক্রমও খুব ধীর গতিতে চলছে। দেশটির ২১ কোটি ২০ লাখের লোকের মধ্যে মাত্র ৫.৯ শতাংশ লোক মাত্র টিকার এক ডোজ গ্রহণ করেছে।
দেশটির বিশেষজ্ঞরা পরামর্শ হিসেবে লকডাউন ও মাস্ক পরার কথা বলছেন।