ব্রাজিলে বন্যা-ভূমিধস, নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে দেশটির সাও পাউলো প্রদেশে প্রাণহানির এই ঘটনা ঘটে।
ব্রাজিলের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সাও পাউলোর প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৯ জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ব্যাপক বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই দুর্যোগের কারণে সাও পাউলো প্রদেশজুড়ে প্রায় ৫০০ পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে।
রোববার দুর্যোগপীড়িত এলাকাগুলো পরিদির্শন করেন সাও পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া। পরে ক্ষতিগ্রস্তদের জন্য ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন তিনি। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় সরকার।
রয়টার্স বলছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বৃহত্তর সাও পাউলোর আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এম্বু দাস আরতেস এবং ফ্রাংকো দ্য রোচা শহরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ভারজিয়া পাউলিসতা, ক্যাম্পো লিম্পো পাউলিসতা, জাউ, ক্যাপিভারি, মন্টেমর অ্যান্ড রাফার্ড এলাকাগুলোও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।
গত ডিসেম্বর থেকে প্রবল বৃষ্টির কারণে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে বহু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে করে এসব এলাকার কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বন্যার কারণে মিনাস গেরাইস প্রদেশের খনি সংশ্লিষ্ট কর্মকাণ্ডও স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান










