ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১০ জুলাই ২০২৬ শুক্রবার
পেলে কন্যা কেলি নাসিমেন্তো (বামে) ও ব্রাজিল ফুটবল দল (ডানে)।
বিশ্ব ফুটবলে একসময় যাদের দাপট ছিল প্রশ্নাতীত, সেই ব্রাজিল এখন সাফল্যের খোঁজে দিশেহারা। সাম্প্রতিক ব্যর্থতার পর দলটির অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কিংবদন্তি পেলের কন্যা কেলি নাসিমেন্তো। তার দাবি, দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে ব্রাজিলের ফুটবল কাঠামো।
২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আর শিরোপার দেখা পায়নি ব্রাজিল। গত ছয় আসরে তাদের সেরা সাফল্য সেমিফাইনাল। এবার সেই ব্যর্থতার ধারাকে আরও লম্বা করে দীর্ঘ ৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। নরওয়ের কাছে ২-১ গোলে হারের পরই সামনে আসে এই হতাশাজনক চিত্র।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কেলি বলেন, ব্রাজিলিয়ান ফুটবলের পুরো কাঠামোই এখন ভেঙে পড়েছে। তার মতে, এটি এমন এক বদ্ধ ও আত্মকেন্দ্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে যেখানে স্বচ্ছতার অভাব স্পষ্ট। কী কারণে সমস্যা হচ্ছে তা সবাই জানে, কিন্তু সেটি ঠিক করার মতো কার্যকর উদ্যোগ বা ক্ষমতা কারও নেই।
কেলির ভাষায়, ব্রাজিল এখনো প্রতিভার দিক থেকে সমৃদ্ধ। নিয়মিতই বিশ্বমানের ফুটবলার উঠে আসছে দেশটি থেকে। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সেই প্রতিভার সঠিক ব্যবহার হচ্ছে না। এর পেছনে রয়েছে গভীর কাঠামোগত সংকট, যা বছরের পর বছর ধরে জমে আছে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পতনের পেছনে এই সমস্যাগুলোকেই বড় কারণ হিসেবে দেখছেন তিনি। ২০০২ সালের পর থেকে প্রতিবারই শিরোপার আশা নিয়ে বিশ্বকাপে অংশ নিলেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে ব্রাজিলের। কখনো কোয়ার্টার ফাইনাল, কখনো সেমিফাইনালেই থেমে গেছে তাদের যাত্রা।
এবারের আসরে নরওয়ের বিপক্ষে হার সেই হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। কেলি জানান, তার বাবা পেলে জীবিত থাকতেই এই অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বর্তমান পরিস্থিতি সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করছে।
তবে সমাধানের পথও দেখিয়েছেন পেলে-কন্যা। তার মতে, ফ্রান্সের মতো দেশগুলো পরিকল্পিত উন্নয়ন ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য পাচ্ছে। সেই মডেল অনুসরণ করলে ব্রাজিলও ঘুরে দাঁড়াতে পারে।
একই সঙ্গে তিনি ব্রাজিলের ক্লাব ফুটবলে কিছু ইতিবাচক পরিবর্তনের কথাও তুলে ধরেন। রিও ডি জেনেইরোর ক্লাব বোতাফোগোর পুনর্গঠনে মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের উদ্যোগকে উদাহরণ হিসেবে দেখান কেলি। তার মতে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদে উন্নতির পথ তৈরি করা সম্ভব।
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি










