ব্রিটেনে লকডাউন শিথিলের দ্বিতীয় ধাপ শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ব্রিটেনে লকডাউন শিথিলের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। সফল টিকাদান কর্মসূচির পরিপ্রেক্ষিতে সোমবার দ্বিতীয় পর্যায়ের লকডাউন শিথিলের কাজ শুরু হয়। এর ফলে লোকজন এখন ঘরের বাইরে জমায়েতে অংশ নিতে পারবে।
লকডাউন তুলে নেয়ার অংশ হিসেবে দেশটিতে গত ৮ মার্চ স্কুল খুলে দেয়া হয়। সোমবার থেকে ছয়জন পর্যন্ত লোক একসাথে জড়ো হতে পারবে। এ কারণে সংবাদ মাধ্যমে দিনটিকে ‘হ্যাপি মানডে’ হিসেবে উল্লেখ করেছে।
এছাড়া লকডাউন শিথিলের পরিপ্রেক্ষিতে টেনিস, গলফ, বাস্কেটবল ও সাঁতারের মতো খেলাধুলাও শুরু করা যাবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমি আশা করছি সোমবার থেকে গ্রীষ্মের ক্রীড়াসমূহ এবং লোকজন তাদের পছন্দ মতো খেলাধুলা পুনরায় শুরু করতে পারবে। তবে জনসাধারণকে সতর্ক থাকতে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
আগামী ১২ এপ্রিল থেকে লকডাউন শিথিলের তৃতীয় পর্যায় শুরু হবে। তখন আউটডোরে পাব গার্ডেনে ড্রিংকিং শুরু করা যাবে এবং সেলুনগুলো খুলে দেয়া হবে।
উল্লেখ্য, ব্রিটেনে নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ার পর কঠোর লকডাউন জারি করা হয়। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার লোক করোনায় মারা গেছে। তবে আশার কথা ব্রিটেনে টিকাদান কর্মসূচি সাফল্যের সাথেই পরিচালিত হচ্ছে। রোববার পর্যন্ত তিন কোটিরও বেশি লোককে টিকা দেয়া হয়েছে। দেশটিতে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা ও বায়োএনটেক/ফাইজার এই দুই কোম্পানির টিকা দেয়া হচ্ছে।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










