বয়স্ক সাংবাদিকদের স্থায়ী ভাতা প্রদান করা হবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ১৬ মে ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এবার বয়স্ক সাংবাদিকদের স্থায়ী ভাতা প্রদানের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুভাষ চন্দ বাদল।
তিনি আজ দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও প্রধানমন্ত্রীর করোনা তহবিলের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র এমডি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ইতোমধ্যে ৬০ কোটি টাকার বেশি অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রীর ওই অনুদানের মধ্যে ৫০ কোটি ৫৭ লাখ টাকা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারাদেশের অসচ্ছল-অসহায়, দুর্ঘটনাকবলিত ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
এছাড়া করোনাকালীন সহায়তার জন্য দেওয়া ১০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে প্রায় সাড়ে ৬ কোটি টাকা সাংবাদিকদের বিশেষ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে।
তিনি সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর ওই সহায়তার উদ্দেশ্য যেন সফল হয় সেদিকে সাংবাদিক নেতাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি অসহায় ও দু:স্থ সাংবাদিকদের কথাও ভাবেন। এজন্য প্রধানমন্ত্রীর আগ্রহে এবার কল্যাণ ট্রাস্টের আওতায় দেশের বয়স্ক সাংবাদিকদের জন্য স্থায়ী ভাতা এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি প্রদানের চিন্তা-ভাবনা করা হচ্ছে।
জেলা প্রশাসক মোমিনুর রশীদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুরের স্ত্রী শিরিন আরা সুলতানার হাতে ৩ লাখ টাকার চেকসহ মোট ১২ জন সাংবাদিকের মধ্যে ৬ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

