ভয়ঙ্কর রুপে ব্রাজিলের পি১ করোনা, কাজ করছে না অ্যান্টিবডি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আবার চরিত্র বদল করছে ব্রাজিলের পি১ করোনাভাইরাস। হয়ে উঠছে আরো মারাত্মক। এমনই তথ্য উঠে এল গবেষণায়। লাতিন আমেরিকার একাধিক দেশে প্রভাব ফেলেছে এই ভাইরাস। গবেষকদের দাবি, এই ভাইরাস নিজের চরিত্র এমনভাবে বদল করেছে যে কোনো অ্যান্টিবডির প্রভাবই নাকি তার উপর পড়ছে না।
স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করা ‘ফিয়োক্রুজ’ নামের একটি সংগঠন এই গবেষণা চালিয়েছে। তাতেই জানা গেছে এই চরিত্র বদলের কথা। সম্প্রতি ব্রাজিলে পুনরায় সংক্রমণ বৃদ্ধির পিছনে পি১ ভাইরাসের চরিত্র বদলকেই দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গবেষণার সাথে যুক্ত ফিলিপে নাভেকা বলেন, ‘দেখে মনে হচ্ছে টিকার ফলে তৈরি অ্যান্টিবডির হাত থেকে বাঁচতে অন্য পথ নিয়েছে এই ভাইরাস। এর আগেও পি১ করোনাভাইরাস তার চরিত্র বদল করেছিল। কিন্তু এ বার তা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। শুধু তাই নয়, ভাইরাস তার চরিত্র এখনো বদল করে চলেছে। তাই তার বিরুদ্ধে কোনো টিকা কার্যকর কিনা সেটাও বোঝা যাচ্ছে না।’
গবেষণায় জানা গেছে, চরিত্র বদলের পরে এই ভাইরাস আগের থেকে আড়াই গুণ বেশি সংক্রামক হয়ে উঠেছে। তার ফলে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার ব্রাজিলের সাথে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স।
গবেষণায় আরো জানা যায়, এই নতুন প্রকৃতির ভাইরাস থেকে অল্পবয়সিদের আক্রান্ত হওয়ার ঘটনা বেশি ঘটছে। মার্চ থেকে ব্রাজিলে আক্রান্তদের অর্ধেকের বেশি ৪০ বছর বা তার কম বয়সি। এই প্রসঙ্গে এস্টার স্যাবিনো নামের এক বিজ্ঞানী বলেছেন, ‘ভাইরাস যত বেশি ছড়াবে, তার চরিত্র বদলের সম্ভাবনা তত বাড়বে। ব্রাজিলে সেটাই হয়েছে। তার ফলেই পি১ ভাইরাস আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে।’
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










