ভারতের করোনা পরিস্থিতি হৃদয় বিদারক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারতের বিদ্যমান পরিস্থিতিকে হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধানম গেব্রেয়িসাস। দেশটিতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ পার, অক্সিজেন সংকটের পাশাপাশি প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণে সোমবার (২৬ এপ্রিল) তিনি এই মন্তব্য করেন।
ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে আগেই। দেশজুড়ে চলছে অক্সিজেনের হাহাকার। ভেঙে পড়েছে খোদ রাজধানী নয়াদিল্লির চিকিৎসা সেবা। এমনকি মৃত্যুর পরেও মৃতদেহ দাহ করতে সৃষ্টি হয়েছে লম্বা লাইনের। কবরস্থানের দেখা দিয়েছে জায়গা সংকটের।
সোমবার ভারতের বর্তমান পরিস্থিতিকে ‘হৃদয় বিদারক’ উল্লেখ করে ডব্লিউএইচও’র প্রধান বলেন, ‘মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতে অতিরিক্ত জনবল পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক জায়গায় সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। তবে অনেক দেশ এখনও কোভিড -১৯ এর কারণে তীব্র সংকটে রয়েছে। ভারতের পরিস্থিতি হৃদয় বিদারক।’
টেড্রোস অ্যাধানম বলেন, ‘আমরা যা যা করতে পারি তা করছি। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে। ভারতে অক্সিজেন কন্টেইনার, মোবাইল ফিল্ড হাসপাতাল এবং ল্যাবরেটরি পাঠানো হচ্ছে। এছাড়াও দেশটিতে ২ হাজার ৬০০ জন বিশেষজ্ঞকে পাঠিয়েছে ডব্লিউএইচও।’
গত ৯ সপ্তাহ ধরে বিশ্বব্যাপী করোনার দৈনিক সংক্রমণের হার বাড়ছে। এর বেশিরভাগই ভারতে। দেশটিতে শনাক্ত করোনার নতুন ধরন নিয়ে চিন্তিত সারা বিশ্ব। ইতোমধ্যেই ভারতে করোনা টিকা তৈরির কাঁচামাল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়া ভারতের পাশে থাকার কথা জানিয়েছে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, জার্মানি, ফ্রান্সসহ অনেক দেশ। সাহায্যের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে গুগুল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










