ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৯:১৫:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ভারতে আরও ৯৩ হাজার আক্রান্ত, মৃত্যু ৫ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৪ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ হাজার ২৪৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; যা গত ১৯ সেপ্টেম্বরের ৯৩ হাজার ৩৩৭ জনের পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ২৪ লাখ ছাড়িয়েছে।

টানা গত ২৫ দিন ধরে ভারতে মহামারি এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছেই। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, গত সেপ্টেম্বরে দেশটিতে করোনার সংক্রমণ যে চূড়ায় উঠেছিল, বর্তমানের এই সংক্রমণ পরিস্থিতি সেই সময়কার ভয়াবহতাকেও ছাড়াতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯ আক্রান্ত আরও ৫১৩ জন মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬২৩ জনে। গত এক সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে ৪৩৯ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।   

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী গতদিন যেসব মানুষ আক্রান্ত হয়েছেন তাদের ৮১ দশমিক ৪২ শতাংশ দেশটির আট রাজ্যের বাসিন্দা। রাজ্যগুলো হলো— মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগঢ়, দিল্লি, তামিলনাডু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও মধ্যপ্রদেশ।  

-জেডসি