ভারতে একদিনে ৩ লাখ ১৬ হাজার শনাক্তে ফের বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে একে একে অতীতের সব রেকর্ড ভাঙছে ভারত। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ লাখ ১৬ হাজার শনাক্তে নিজেদের আগের দিনের গড়া রেকর্ড ভাঙলো দেশটি।
ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১০২ জন।
এ নিয়ে করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট শনাক্ত দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। মৃত্যুর দিক থেকে ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ।
আগের দিন ভারতে ২ লাখ ৯৫ হাজার ৪১ জন শনাক্ত হয় যা ছিল বিশ্ব রেকর্ড। এ বছর ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৮৯ হাজার ১৯৫ জন।
আনন্দবাজার বলছে, করোনাভাইরাসের ‘ডাবল মিউটেড’ ভ্যারিয়েন্টের আতঙ্ক কাটতে না কাটতেই এ বার ভারতে থাবা বসিয়েছে ‘ট্রিপল মিউটেড’ ভ্যারিয়েন্ট (তিন স্ট্রেইন মিলে এক ভ্যারিয়েন্ট)।
মনে করা হচ্ছে, ইতোমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে তা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এছাড়া মহারাষ্ট্র এবং দিল্লিতেও এই ‘ট্রিপল মিউটেড’ ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।
তারা বলছেন, কভিড-১৯ ভাইরাসের তিনটি আলাদা স্ট্রেইন মিলে তৈরি ভাইরাসের এই নয়া ভ্যারিয়েন্টের সংক্রামক ক্ষমতাও প্রায় তিন গুণ। রোগীর শারীরিক অবস্থার অবনতিও খুব দ্রুত হচ্ছে এই নয়া ভ্যারিয়েন্টের।
বিশেষজ্ঞদের সতর্কবাণী, ঠিক সময় লাগাম পরানো না গেলে ‘এবার সংক্রমণ সুনামির আকার ধারণ করতে পারে।’
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%











