ভারতে প্রথমবারের মতো একদিনে আক্রান্ত ২ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রথমবারের মতো ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তারা বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত বছরের শুরুর দিকে ভারতে করোনার সংক্রমণ ঘটার পর প্রথমবারের মতো এমন ভয়াবহ মাইলফলক স্পর্শ করলো দেশটি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রেকর্ড সংখ্যক আক্রান্তের পাশাপাশি এদিনও মৃত্যুর সংখ্যা ১ হাজার পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ১ হাজার ৩৮ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই দেশটিতে ধারাবাহিকভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত অক্টোবরের শুরুতে দেশটিতে দৈনিক মৃত্যু ১ হাজারের আশপাশে ছিল। তবে তা কমে ১০০-র নিচেও নেমেছিল। এখন আবারও মৃতের সংখ্যা বাড়ছে।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে ভয়াবহ এই মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশের প্রতিবেশী দেশটি। একদিনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে ২২ দিন লেগেছিল। সেখানে ভারতের ক্ষেত্রে এই সময়টা লেগেছে মাত্র ১০ দিন। তবে যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৯ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছিল। ভারতের ক্ষেত্রেও এমনটা ঘটেনি এখন সেটাই দেখার বিষয়। তবে সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সেই মাইলফলক স্পর্শ করাটাও অসম্ভব মনে হচ্ছে না।
উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর সুস্থ হয়েছে ১ কোটি ২৪ লাখ ২৯ হাজার ৫৬৪ জন। সবমিলিয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৫২ জনের। এমতাবস্থায় পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। পর্যটক আগমনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারপরও কোনোভাবেই করোনার সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










