ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৬:১১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ভারতে ২৪ ঘন্টায় রেকর্ড দেড় লাখ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণে টানা রেকর্ড গড়ে যাচ্ছে ভারত। দেশটিতে এবার একদিনে শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে যা নতুন রেকর্ড।

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৫২ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৮৩৮ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩৩ লাখ সাড়ে ৫৫ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জন।

করোনার ব্যাপক সংক্রমণের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। এমন পরিস্থিতিতে শনিবার ভার্চুয়ালি সব দলকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এতে লকডাউনের পক্ষে জোরালো মতামত দেন তিনি।

আনন্দবাজার জানায়, রবিবার কভিড টাস্কফোর্সের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপরই সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত  আসতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে।

এদিকে করোনার বৈশ্বিক ১৩ কোটি ৬০ লাখ সাড়ে ১১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।

-জেডসি