ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১২:২৭:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ শনিবার সারা দেশে শুরু হয়েছে। এর আওতায় নতুন বছরের শুরুতে দেশজুড়ে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ১০ লাখ বেশি শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।সকাল আটটা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত।  

তবে রাজধানীর সিটি নির্বাচন এবং ইজতেমা সংলগ্ন এলাকায় ১১ জানুয়ারির বদলে ২৫ জানুয়ারি এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

৬ মাস বয়স থেকে ৫৯ মাস (দুই বছর) বয়স পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় শিশুদের ভরপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে।

মন্ত্রী জানান, কোনো কারণে কোনো শিশুকে নির্ধারিত তারিখে ক্যাপসুল খাওয়ানো না গেলে তাদের জন্য পরবর্তীতে তারিখ নির্ধারণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ সবার সার্বিক সহযোগিতায় দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরও ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলোর উদ্যোগে বিভিন্ন রেলস্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, ফেরিঘাট, বঙ্গবন্ধু ব্রিজ, দাউদকান্দি ও মেঘনা ব্রিজ ইত্যাদি স্থানে শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

-জেডসি