মতিঝিলে বিসিকের উদ্যোক্তা মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ এএম, ২৭ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
এমএসএমই উদ্যোক্তাদের পণ্যের বিকাশ, প্রচার, প্রসারের জন্য রাজধানীর মতিঝিলে বিসিক জেলা কার্যালয়ে ক্রেতা-বিক্রেতাদের উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
রোববার (২৬ জুন) সকালে বিসিক চেয়ারম্যান মো. মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
সম্মেলন ও মেলায় সিএমএসএমই উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য যেমন চামড়াজাত পণ্য (ব্যাগ, জুতা, বেল্ট ও মানিব্যাগ), হ্যান্ডিক্রাফটস, মধু, পাটজাত পণ্য, বুটিকস্ ইত্যাদি প্রদর্শিত ও বিক্রয় করা হবে।
এতে ৪৭টি স্টলে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। এ মেলা চলবে আগামী ৫ জুলাই (শুক্র-শনি) ব্যতীত পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও উদ্যোক্তা মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এরআগে সকালে মতিঝিলে বিসিক ভবনের (পুরাতন) সম্মেলন কক্ষে সিএমএসমই উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও রপ্তানি প্রস্তুতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন, স্ট্র্যাটিজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ। এতে সভাপতিত্ব করেন বিসিকের ঢাকা জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) মো. আব্দুল মতিন, মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, নাসিবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা নূরুল গণি শোভন, সিনিয়র সহ-সভাপতি হোসাইন এ শিকদার প্রমুখ।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল


