মমতার হুইলচেয়ার টানায় হাত লাগালেন জয়া বচ্চন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
মমতার হুইলচেয়ার টানায় হাত লাগালেন জয়া বচ্চন
কলকাতার রাস্তায় চলছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। হুইলচেয়ার বসেই এগিয়ে চলেছেন মমতা। পাশে পায়ে হেঁটে যাচ্ছেন সমাজবাদী পার্টির নেত্রী তথা অভিনেত্রী জয়া বচ্চন। পরনে হলুদ শাড়ি, মাথায় পরিচিত সমাজবাদী পার্টির লাল টুপি। তার হাত মমতার হুইলচেয়ারে। একসময় অন্য সবার সঙ্গে সেই হুইলচেয়ার টানায় হাত লাগাতেও দেখা গেল তাকে। নববর্ষের দুপুরে এই দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা।
বৃহস্পতিবার নববর্ষের দিন কোনও জনসভা ছিল না মমতার। তার বদলে দুপুরে বেলেঘাটা গান্ধী ভবন থেকে জোড়াসাঁকো পর্যন্ত রোড শো ছিল। সেখানেই মমতার পাশে দেখা গেল জয়াকে। একাধিক প্রার্থী, কর্মী-সমর্থকদের মধ্যেই এগিয়ে চলল মিছিল।
গত ৪ এপ্রিল তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করার জন্য রাজ্যে আসেন জয়া। প্রথমে ঠিক ছিল, কয়েক দিনের জন্য প্রচার করবেন তিনি। কিন্তু ক্রমেই বাড়তে থাকে প্রচারের দিন। প্রতিদিনই নতুন নতুন প্রার্থীর হয়ে প্রচারের আবদার আসতে থাকে তার কাছে। ফলে সেই থেকে রাজ্যেই থেকে গিয়েছেন তিনি।
জয়া প্রথম দিন প্রচারের আগে তৃণমূল ভবনে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি অভিনয় করতে আসেননি। বরং তাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেই দায়িত্বে পালন করতে এসেছেন। মমতাকে ‘বাংলার নিজের মেয়ে’ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, মমতার পা ভাঙলেও মন ভাঙতে পারেনি বিজেপি।
সূত্র: আনন্দবাজার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











