মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি নজরুল
উইমেনআই প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ঘটনার দিন তিনি বাসাতেই ছিলেন এবং ঘটনার সময় এলাকার কিছু নেতা–কর্মীর সঙ্গে খাচ্ছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগে চার দিনের রিমান্ডের প্রথম দিনে এসব তথ্য জানান গাজী নজরুল। মামলার তদন্তের স্বার্থে তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গাজী নজরুল দাবি করেছেন যে ঘটনার দিন দুপুরে তিনি বাসা ফেরেন এবং নেতা–কর্মীদের সঙ্গে খাবার খান। পরে মরিয়ম খেয়েছেন কি না তা খোঁজ নিতে গিয়ে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সেই ফ্ল্যাটে কী ঘটেছিল জানালেন প্রত্যক্ষদর্শীগাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সেই ফ্ল্যাটে কী ঘটেছিল জানালেন প্রত্যক্ষদর্শী
গাজী নজরুল আরও দাবি করেন, মরিয়মের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। তবে পূর্বে তাদের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার কারণে মরিয়ম মানসিকভাবে বেশ অশান্তিতে ছিলেন এবং বিষয়টি নিয়ে প্রায়ই কথা বলতেন। অন্যদিকে, প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম দাবি করেছেন যে ঘটনার দিন মরিয়মের সঙ্গে তার কোনো ঝগড়া হয়নি।
গত জুলাই মাসে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা শুরু হয়। তখন জানা যায় ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯)। এই ঘটনার জেরে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকে তিনি দুই স্ত্রীকে নিয়ে ন্যাম ভবনের ওই ফ্ল্যাটেই বসবাস করছিলেন।
গত রোববার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকেই মরিয়মের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। বর্তমানে ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বীরকন্যা প্রীতিলতা: এক সাহসী কন্যার গল্প
- বীরকন্যা প্রীতিলতার আত্মাহূতি দিবস আজ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল
- হামে একদিনে প্রাণ গেল ১১ শিশুর
- বিপ্লবী কবি পাবলো নেরুদার মৃত্যুদিবস আজ
- আজ সিঙ্গেল দিবস, একা থাকার দিন
- হঠাৎ চলন্ত মেট্রোরেলের খুলে গেল দরজা
- এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের টানা পরাজয়
- টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
- জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া নিত্যপণ্যের বাজার
- ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমিতে প্রকৃতির জাদু
- মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি নজরুল
- ঢাকার বাতাস আজ ‘অনেক ভালো’
- ফাহমিদা নবীর একক গান নিয়ে লন্ডনে বসছে গানের আসর
- মৃত্যু ৫, বছরের সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে
- বিপ্লবী কবি পাবলো নেরুদার মৃত্যুদিবস আজ
- এশিয়া গেমসে জিন্নাতের হাত ধরে এল প্রথম পদক
- জাপানে আঘাত হানল টাইফুন `দুজুয়ান`: ৩০০টি ফ্লাইট বাতিল
- কবি কুসুমকুমারী দাশের জন্মদিন আজ
- ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর
- মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান
- গরম গরম চা-কফি পান করছেন? ঝুঁকির কথা জানাল গবেষণা
- এশিয়ান গেমস:মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
- এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের টানা পরাজয়
- নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দুর্গাপূজা আগে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে
- প্রণমী দাসের শখ ও স্বপ্নের উদ্যোগ ‘গার্গী’
- আজ সিঙ্গেল দিবস, একা থাকার দিন
- ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস







