মহাজোটে কোনো টানাপড়েন নেই : শিরীন আখতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩৭ পিএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার
বিশিষ্ট শ্রমিক নেতা ও ১৪ দলের (জাসদ) সমন্বয়ক শিরীন আখতার এমপি বলেছেন, মহাজোটে কোনো টানাপড়েন নেই। একসঙ্গে কাজ করছে সকলে।
রোববার (১২ নভেম্বর) দুপুরে শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুরে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও জামায়াত-শিবিরের চক্রান্ত রুখতে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত ১৪ দল একাত্ম হয়ে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনীর চৌধুরীসহ রাজনৈতিক নেতারা।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম উপজেলার দত্তপাড়ায় চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।
পরে দুপুর আড়াইটার দিকে তিনি শিবচর-পাচ্চর আঞ্চলিক সড়কের ময়নাকাটা নদীর তীরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির (আইএইচটি) ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন।
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী




