ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৪:৪৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন: ১৩ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন: ১৩ করোনা রোগীর মৃত্যু

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন: ১৩ করোনা রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হলো আইসিইউতে থাকা অন্তত ১৩ জন কভিড রোগীর। মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বিরারের বিজয় বল্লভ হাসপাতালে ঘটেছে এই ঘটনা।

দেশটির সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা নাগাদ আগুন লাগে পালঘর জেলার ওই হাসপাতালে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে।

আগুন লাগার জেরে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে আগুন নেভানো সম্ভব হয়।

হাসপাতালে প্রধান কার্যনির্বাহী অফিসার দিলীপ শাহ জানান, অগ্নিকাণ্ডের সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন।

তিনি বলেন, ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাত ৩টা নাগাদ আগুন লাগে। এর জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সংকটজনক ছিল, তাদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানায় তার দপ্তর। দুই দিন আগে অক্সিজেন না পেয়ে মহারাষ্ট্রের নাসিকে ২২ জন করোনা রোগীর মৃত্যু হয়।

জাকির হুসেন হাসপাতাল চত্বরেই অক্সিজেন ট্যাংকার লিক হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। তাতেই অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।