মাঝ আকাশে বিমানে নারীকে ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
মাঝ আকাশে ধর্ষণের শিকার এক নারী। যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনে যাওয়ার সময় ঘটে যায় এই ঘটনা। বিমানটি হিথ্রো বিমানবন্দরে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই ধর্ষণের অভিযোগ ৪০ বছর বয়সী ওই ব্যক্তিতে আটক করে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, নিউজার্সি থেকে লন্ডনের জন্য ওই বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন ৪০ বছর বয়সী ওই ব্রিটিশ নারী। তার অভিযোগ, রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিলেন সেই সুযোগে অভিযুক্ত তার কেবিনে ঢুকে পড়ে। বলপূর্বক তার ওপর চড়াও হয় এবং তাকে ধর্ষণ করে। ঘটনার পরই নির্যাতিতা বিমান সেবিকাদের কাছে অভিযোগ জানান এবং তাদের মাধ্যমেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গোটা ঘটনার বিবরণ দেওয়া হয়।
বিমানটি হিথ্রো বিমানবন্দরে নামা মাত্রই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ইউনাইটেড এয়ারলাইনস কর্তৃপক্ষ কিছু জানায়নি। লোকটিকে হেফাজতে নেওয়ার পর হিথ্রোতে পুলিশ বিমানের বিলাসবহুল কেবিনে ফরেনসিক অনুসন্ধান চালায়। তদন্তকারীরা তার আঙুলের ছাপ এবং একটি ডিএনএ নমুনা নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী নারী পরস্পরের অপরিচিত হলেও বিমান উড্ডয়নের আগে লাউঞ্জে তাদের গল্প করতে এবং খেতে দেখা গেছে বলে একটি সূত্র পুলিশকে জানিয়েছে।
এদিকে এই ঘটনার পর ওই বিমান সংস্থায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। অনেকেই মনে করছেন রাতের সফরের ক্ষেত্রে ফের যদি এই ধরনের ঘটনা ঘটলে কোথায় যাবেন মাঝ আকাশে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










