ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৫:০০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের মামলায় মোহাম্মদ আলীসহ গ্রেফতার ২

আপডেট: ০৬:১৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার

Captureস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, মাগুরা : মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাকে হাজির করা হয়। পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মহিলা কলেজ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই দিন ঢাকা থেকে ওই মামলার ১৫ নম্বর আসামিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, গত ২৩ জুলাই বিকেলে মাগুরায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং গর্ভের শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম। এ ঘটনায় মোহাম্মদ আলীসহ ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে নিহতের পরিবার।

এই বিভাগের জনপ্রিয়