ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৭:৪৩:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

মাদক গ্রহণের অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত নারী সমন্বয়ক ফের স্বপদে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৫ মে ২০২৫ রবিবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংগঠনিক বিবেচনায় তাকে দলে নেওয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত শনিবার (১৭ মে) একটি আদেশে লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

ওই আদেশে বলা হয়েছিল, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হল।