মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ কমিয়ে করোনা প্রতিরোধে লড়ছে চীন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
চীনে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। এই মুহুর্তে চীনের হাসপাতালে ভর্তি আছে কয়েক হাজার করোনা ভাইরাস আক্রান্ত রোগী। আর এরপ্রেক্ষিতে দেশটিতে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ কমিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জোর দিচ্ছে দেশটির সরকার।
ইতিমধ্যে দেশটির বিজ্ঞানীরা এই প্রতিষেধক আবিষ্কারের কথা জানিয়েছে। টোংজির ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজ অব হুয়াংজং ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এক টুইট বার্তায় শিনহুয়া নিউজ এজেন্সির কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
তবে নতুন এই ভ্যাকসিনে করোনাভাইরাস নিয়ন্ত্রণের খবরটি এখন পর্যন্ত নিশ্চিত করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ ভাইরাস সংক্রমণকে ‘ভয়াবহ’ হুমকি হিসেবে ঘোষণার পর রবিবার সেই দেশে কয়েকটি অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হুবেইয়ের রাজধানী উহানের রাস্তায় যানবাহন চলাচল বন্ধে রোববার থেকে আরো কঠোরতা আরোপ করা হয়েছে। নগরীটিতে ১ কোটি ১০ লাখ লোক বসবাস করছে।
ইতিমধ্যে বিশ্বের ১৩ টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। যে ব্যক্তিদের দেহে এই ভাইরাস সনাক্ত হয়েছে তারা প্রত্যেকেই এর আগে চীনে ভ্রমণ করে নিজে দেশে ফিরেছিলেন। রোববার বেইজিং থেকে দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। বেইজিং থেকে কোন বাস ছাড়ছেও না এবং প্রবেশ করতেও দেয়া হচ্ছে না। এই নগরীতে প্রায় দুই কোটি লোক বসবাস করছে।
এদিকে ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহানে আটকে পড়া মার্কিন নাগরিকদের উদ্ধারে বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়। মঙ্গলবার মার্কিন নাগরিকদের নিয়ে ফ্লাইট উহান ত্যাগ করবে এবং তাদের সানফ্রান্সিসকো নিয়ে যাওয়া হবে।
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




