মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব ও আইসিটি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন ফরম ও বিবরণী পূরণের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। কলেজগুলোর ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন শেষ করার শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি এবং সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি।
সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক স্মারকে এসব তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও বিশেষ অন্তর্ভুক্তি ফি প্রদান সাপেক্ষে শুধুমাত্র ২০২৩ সালের এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন।
একই সঙ্গে, আগের একটি বিজ্ঞপ্তির ৮ নম্বর শর্তাবলি সংশোধন করে কলেজগুলোর করণীয় বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধিত শর্ত অনুসারে, ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর ইনকোর্স ও টার্ম পেপারের নম্বর কলেজকে অবশ্যই info.nu.ac.bd ওয়েবসাইটে এন্ট্রি দিতে হবে। শুধুমাত্র যেসব শিক্ষার্থীর নম্বর অনলাইনে এন্ট্রি ও নিশ্চিত করা হবে, তারাই ফরম পূরণের আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে প্রবেশপত্র পাবেন।
কলেজগুলোর জন্য অনলাইন ডাটা এন্ট্রি, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা যাচাই, বিভাগীয় প্রধান ও অধ্যক্ষের নিশ্চয়ন এবং শিক্ষার্থীদের সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযোজনসহ সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনলাইন পোর্টাল নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাই কলেজগুলোকে সময়মতো সব কার্যক্রম শেষ করতে হবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী




