মা দিবসের অনুভূতি বছরজুড়ে থাকুক : মিতা হক
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৮ এএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার
মিতা হক, দেশের গুণী রবীন্দ্রসংগীত শিল্পী। রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা সম্মাননা’। আজ বিশ্ব মা দিবসে উইমেননিউজ-এর সাথে এক সংক্ষিপ্ত কথপোকথনে মা ও মা দিবস নিয়ে তিনি বলেছেন নানা কথা। পাঠকের জন্য তা তুলে ধরা হলো।
আজ বিশ্ব মা দিবস উপলক্ষ্যে মিতা হক বলেন, এখন তো মা দিবস নিয়ে অনেক বেশি হৈচৈ হয়। আমাদের সময় অর্থ্যাৎ অনেক আগে মা দিবসটা সেভাবে পালন করা হত না । আসলে মাতো মাই। মাকে তো আমরা প্রতি মুহূর্তেও স্মরন করি, কাছে পেতে চাই, মার মত আপন আর কেইবা আছে। সারাজীবনই চাই মার সাথে ভালবাসার অটুট বন্ধন নিয়ে জড়িয়ে থাকি। এ ভালবাসা শুধু কি একদিনের? না এ ভালবাসা সারা জনমের। আমি নিজেও একজন মা তেমনি আমারও মা আছে।
তিনি বলেন, এখনকার দিনে মা দিবসে আবেগটা একটু বেশিই থাকে। অনেকে মাকে উপহার কিনে দেয়, কেউ আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, কেউ ফরম্যাল ভাবে মাকে শুভেচ্ছা দেয়। আমরা তো এত কিছু করিনি, সে সময় অবশ্য এত কিছুর চল ছিল না,আমরা আমাদের মাকে ভালবাসি, বেসে যাব সারাজীবন। আমরা মাকে যে পরিমান ভালবাসি সবসময় চাই সে ভালবাসা যাতে অটুট থাকে। মা দিবসের এ অনুভূতি সারা বছরের সবসময় যেন আমাদের মধ্যে থাকে।
একজন মা কি তার সন্তানের মধ্যেই জীবনের প্রতিচ্ছবি দেখে কিনা এমন প্রশ্নের জবাবে মিতা হক বলেন, আমি মনে করি সন্তানের মধ্যে যে প্রতিভা রয়েছে তা তার মায়ের মত হোক আর না হোক সে তার প্রতিভা অনুসারে সামনে এগিয়ে যাক। তবে আদর্শগত দিক থেকে অবশ্যই চাইব আমি যে আদর্শ মানি আমার মেয়েও এই আদর্শকে মানতে পারে। আমার মেয়ে ফারহিনকে কখনও এ বিষয়ে কিছু বলিনি। ও নিজেই আমার মত করে রবীন্দ্রসংগীতে মনোনিবেশ করেছে।
মা দিবসে মাদের উদ্দেশ্যে করে মিতা হক বলেন,আমি চাই পৃথিবীর সব মারাই সুখে থাকুক। তাদের সন্তানদের কাছ থেকে যাতে কোন কষ্ট না পায় আর সন্তানরাও যাতে তার মাকে উপলদ্ধি করতে পারে। বিশ্ব মা দিবসে সকল মাকেই সম্মান জানাই আমার পক্ষ্য থেকে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


