মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচনী প্রচারণায় নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত নারী ভোটারদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মাস্টার বসির উল্লার বাড়িতে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক নুর উদ্দিনের সঞ্চালনায় পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫(কবিরহাট - কোম্পানীগঞ্জ)বিএনপি'র মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপি'র সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।
নোয়াখালী-৫ আসনের বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.ফখরুল ইসলাম বলেন মা বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন নিরাপত্তা আমরা দিবো।নারীদের সকল সুবিধা ও বেকার দের কর্মসংস্থানের ব্যবস্থা করবো এমন মন্তব্য করেন।
ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার যুবকদের কার্ডসহ আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আগামি ১২ ফেব্রুয়ারি সকাল সকাল মা বোনেরা সহ সকল দলে দলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।
নারীদের উদ্দেশ্যে ফখরুল বলেন,বিএনপির পরিকল্পনায় আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলা হয়েছে। বিএনপি দেশের ক্ষমতায় আসলে উপযুক্ত কর্মক্ষম ব্যক্তিরা আর বেকার থাকবেন না। নারীদের মাধ্যমে দেশকে কিভাবে এগিয়ে নেয়া যায় এমন পরিকল্পনা করছে বিএনপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মৌমিত ফয়সাল,কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন,সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ,পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন,যুগ্ন আহ্বায়ক আব্দুল কুদ্দুস সহ যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা কর্মীরা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



