মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, নারী-শিশুসহ নিহত ৪৫৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন শত শত মানুষ। সেনা সরকার দাবি করেছে, তারা জনগণের নিরাপত্তা দিতে এবং গণতন্ত্র ফেরাতে কাজ করছে। খবর রয়টার্সের।
গত ১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট উইন্ট মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এসময় একবছরের জরুরি অবস্থা জারি করা হয়। গত নভেম্বরে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতা দখল করে সামরিক জান্তা।
অভ্যুত্থানের পর থেকেই ফুঁসে ওঠে দেশটির মানুষ। সামরিক শাসনের বিরোধিতা করে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ। বিক্ষোভ দমনে কঠোর থেকে কঠোরতর হচ্ছে জান্তা সরকার। বিক্ষোভে সরাসরি গুলি চালানোর ঘটনা হরহামেশা ঘটছে। আর এতে প্রাণ হারাচ্ছেন গণতন্ত্রপন্থীরা।
প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে গুলির ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শনিবার (২৭ মার্চ)। নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনেই নিহত হয়েছেন ১১৪ বিক্ষোভকারী। এরপর রবিবার আরও ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস অ্যাডভোকেসি গ্রুপ। নিহতদের শেষকৃত্যে রবিবার ফের গুলি চালায় নিরাপত্তাবাহিনী।
এর আগে শুক্রবার সেনাবাহিনী পরিচালিত একটি টেলিভিশন চ্যানেলে বিবৃতি দিয়ে বিক্ষোভকারীদের গুলি করার হুমকি দেয়া হয়। সেখানে বলা হয়, বিক্ষোভে আসলে মাথায় ও পেছনে গুলি লাগতে পারে।
বিক্ষোভে গুলি ও নিহতের ঘটনায় বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিন্দা জানিয়েছে। বিশ্বের ১২ দেশের প্রতিরক্ষা প্রধান এই ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিয়েছে আট দেশের প্রতিনিধি। এদিনই ১১৪ বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।
রয়টার্সের খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে জাতিগত বিদ্রোহীদের দমনে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার। এর ফলে জীবন বাঁচাতে অন্তত ৩ হাজার মানুষ মিয়ানমার ছেড়ে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে।
-জেডসি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











