ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ২০:৩৪:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

মিয়ানমারে বিক্ষোভে নারী-শিশুসহ ১৩৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মিয়ানমারে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকার বিরোধী আন্দোলনে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩৮ জন শান্তিপূর্ণ বিক্ষোভকারী মারা গেছে। সোমবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, এর মধ্যে রোববারই ইয়াঙ্গুনের হ্লাইং থায়ার এলাকায় ৩৮ জন মারা গেছেন। শনিবারও মারা গেছেন ১৮ জন। জাতিসংঘের মানবাধিকার অফিসের পরিসংখ্যান অনুযায়ী মোট নিহতের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

দুজারিক আরও বলেছেন, ইউএন মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে এই চলমান সহিংসতা এবং মিয়ানমারের জনগণের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করার তীব্র নিন্দা জানিয়েছেন।

সংস্থাটির মুখপাত্র বলেছেন, জাতিসংঘের প্রধান আবারও আঞ্চলিক দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের জনগণ এবং তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে একাত্মতা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

এর আগে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শরণার বার্জনার মিয়ানমারে চলমান এই রক্তপাতের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, মিয়ানমারের সেনাবাহিনী সুরক্ষা কাউন্সিলসহ আন্তর্জাতিক আহ্বানকে উপেক্ষা করেই চলেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-জেডসি