ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১২:৪৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

মুসলিম নারী কর্মীদের হিজাব অনুমোদন ফিলিপাইন কোস্টগার্ডের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফিলিপাইনে মুসলিম নারী কর্মীদের জন্য হিজাব পরার বৈধতা দিয়েছে দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়। দেশটির মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম। খবর আরব নিউজের।

ফিলিপাইনে এখন থেকে কোস্টগার্ডের মুসলিম নারী কর্মীরা তাদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন।

ফিলিপাইনে মোট জনসংখ্যা ১১ কোটি। দেশটির কোস্টগার্ডে এক হাজার ৮৫০ জন মুসলিম কর্মী কাজ করছেন। এর মধ্যে নারী কর্মী আছেন ২০০ জন।

কোস্টগার্ডের এ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিপাইনের মুসলিম সম্প্রদায়।

ফিলিপাইনের কোস্টগার্ডের এক ইমাম গত বছর মুসলিম নারী কর্মীদের জন্য হিজাব অনুমোদনের দাবি জানিয়ে ছিলেন।