ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১২:৪৩:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

মৃত্যু ঝুঁকি কমাতে সপ্তাহে ৪ বার মরিচ খান

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অনেকেই ঝাল খুব পছন্দ করেন, কেউ কেউ আবার একেবারেই ঝাল খাবার খেতে পারেন না। কিন্তু শুধু স্বাদের কথা ভাবলে হবে না, ভাবতে হবে জীবনের কথা। মানে খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেতে হবে নিয়মিত। কারণ বিজ্ঞানীদের দাবি-

হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি ৪০ শতাংশ কমিয়ে দেয় সপ্তাহে চারবার মরিচ খেলে। ইতালিয়ান অ্যাকাডেমির গবেষকরা আট বছরে প্রায় ২৩ হাজার মানুষের খাবার সম্পর্কে নিয়মিতভাবে তথ্য নিয়ে দেখেছেন, প্রতি সপ্তাহে যারা চারবার মরিচ খেয়েছিলেন তাদের অকাল মৃত্যু ও হার্ট অ্যাটাকের ঝুকি কম থাকে।

ছোট সবুজ এই কাঁচা মরিচ ভিটামিন সি’র বড় উৎস। ক্যান্সার নিরাময় ও মানসিক অবসাদ কমাতেও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মরিচের ভূমিকা রয়েছে।

এছাড়াও নানা রোগের মূলে থাকে ওবেসিটি বা অধিক ওজন। জানেন কি মরিচে চর্বির পরিমাণ থাকে শূন্য শতাংশ? জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম না করেও শুধুমাত্র কাঁচা মরিচ খেয়ে আমরা শরীরের অতিরিক্ত ফ্যাট কামাতে পারি। খাওয়ার সময় মরিচের ঝাল স্বাদের কারণে আমদের প্রচুর ঘাম হয়, আর এটি আমাদের জমানো ক্যালরি পোড়াতে সাহায্য করে।

-জেডসি