মেক্সিকো-কানাডাকে ৪০ লাখ টিকার ডোজ দেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
মেক্সিকো এবং কানাডাকে ৪০ লাখ অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার ডোজ দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মেক্সিকোকে দেওয়া হবে ২৫ লাখ এবং কানাডাকে দেওয়া হবে ১৫ লাখ ডোজ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি শুক্রবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
জেন সাকি বলেন, ‘এখন পর্যন্ত এটি পরিকল্পনা পর্যায়ে আছে, কাজ শুরু হয়নি। তবে খুব শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া শুরু হবে।’
টিকার ডোজের স্বল্পতার কারণে বন্ধ হয়ে থাকা করোনা গণটিকাদান কর্মসূচি পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের সংগ্রহে থাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজগুলো চেয়ে অনুরোধ জানিয়েছিল মেক্সিকো।
মঙ্গলবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী মার্সেলো এব্রার্ড বার্তাসংস্থা রয়টার্সকে বলেছিলেন, ‘আমরা দেশের বর্তমান সংকট যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছি এবং অনুরোধ করেছি, তাদের স্টকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার যে ডোজগুলো রয়েছে, সেগুলো যেন আমাদের দেওয়া হয়। আমরা আশা করছি, আশা করছি আগামী শুক্রবারের মধ্যে যুক্তরাষ্ট্র সরকার এই অনুরোধের উত্তর দেবে।’
একই কারণে টিকার ডোজ চেয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছিল কানাডাও। শুক্রবার তার উত্তর দিলেন জেন সাকি।
যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য এ পর্যন্ত তিনটি করোনা টিকার অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এগুলো হলো— ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন যদিও এখনও দেয়নি এফডিএ, তবে এই টিকার বেশ কিছু পরিমাণ ডোজ মজুত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ।
অ্যাস্ট্রাজেনেকা কোম্পনি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী এপ্রিল নাগাদ তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেশটিকে সরবরাহ করা হবে। শুক্রবার জেনসাকি জানিয়েছেন, এই মূহুর্তে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের সংগ্রহে রয়েছে ৭০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, মেক্সিকো ও কানাডাকে ঋণ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ দেওয়া হবে। শর্ত থাকবে, নির্দিষ্ট সময়ের মধ্যে যেন দু’টি দেশ তা পরিশোধ করে।
তিনি আরো জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের কাছে টিকার ডোজ চেয়েছে, কিন্তু আপাতত তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দুই দেশ মেক্সিকো এবং কানাডাকে সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
‘অনেক দেশই আমাদের কাছে টিকার ডোজ চেয়েছে। তাদের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা অব্যাহত থাকবে এবং আমাদের প্রেসিডেন্ট যেমন বলেছেন, সেই অনুযায়ী কাজ হবে। তিনি বলেছেন, দেশে গণটিকাদান কর্মসূচি শেষ হওয়ার পর যদি টিকার ডোজ বেঁচে যায়, সেক্ষেত্রে সেগুলো তাদের দেওয়া হবে।’
‘কিন্তু মেক্সিকো ও কানাডার ব্যাপারটি কিছুটা আলাদা। কারণ, তারা একই সঙ্গে আমাদের প্রতিবেশী এবং অংশীদার।’
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










