মেট্রোরেল চড়লেন প্রায় তিনশ’ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ এএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩০০ সাংবাদিক ভ্রমণ করলেন মেট্রোরেল। প্রেস ক্লাব থেকে যাত্রা করে উত্তরার উত্তর স্টেশনে নেমে মেতেছিলেন তুমুল আড্ডায়। সঙ্গে ছিল সংগীতশিল্পী বৃষ্টি দের কণ্ঠে চমৎকার সব গানের পরিবেশনা। প্রায় দেড় ঘণ্টার ওই আড্ডায় যোগ দিয়েছেলেন সিনিয়র সাংবাদিকরাও।
রোববার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টায় প্রেস ক্লাব স্টেশন থেকে যাত্রা শুরু করে সোয়া ৯টায় উত্তরার উত্তর স্টেশনে পৌঁছান সাংবাদিকরা।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই গত ১৫ বছর বাংলাদেশ শুধু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বাংলাদেশের বদলে যাওয়ার গল্প তার হাত ধরেই। মেট্রোরেল, পদ্মা সেতু, দোহাজারী-কক্সবাজার রেলপথ, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে এরকম বহু স্থাপনা তৈরি হয়েছে গত ১৫ বছরে।
বাংলাদেশের এগিয়ে যাওয়াকে সমর্থন জানিয়ে শেখ হাসিনাতেই আস্থা রাখতে চান বাংলাদেশের মানুষ। দেশের উন্নয়ন, অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সাধারণের মতো দেশের সাংবাদিক সমাজও ‘শেখ হাসিনাতেই আস্থা’ রাখতে চান।
বাংলাদেশ অবজারভারের সম্পাদক ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিকরা ছিলেন।
সকালের নাশতা শেষে গান পরিবশেন করেন শিল্পী বৃষ্টি দে। গান শেষে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফটোসেশন।
সবশেষে সাংবাদকিরা বেলা ১১টা ১০ মিনিটে মেট্রোতে চড়ে আবারও প্রেস ক্লাবে আসেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




