মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ১৯ জুলাই ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই জালের দেখা পায়। গোলটি করে কিলিয়ান এমবাপে স্পর্শ করেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড। পরে আরও একটি গোল করে ফ্রান্স অধিনায়ক উঠে যান নতুন উচ্চতায়।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের দখলে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙে ২২ গোল নিয়ে শীর্ষে উঠে গেছেন তিনি।
মায়ামিতে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে চার গোল হজমের অভিজ্ঞতা এটিই প্রথম ফরাসিদের।
প্রথমার্ধে কয়েকটি সুযোগ হাতছাড়া করা এমবাপে বিরতির পরই জ্বলে ওঠেন। ৪৮তম মিনিটে মাইকেল ওলিসের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়াতেই গোল করেন রেয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। সেই গোলেই তিনি স্পর্শ করেন মেসির ২১ গোলের রেকর্ড।
এরপর ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নতুন ইতিহাস গড়েন এমবাপে। ডান দিক থেকে সতীর্থের পাস ডামি করে ছেড়ে দেন ওলিসে। বল পেয়ে আবার এমবাপেকেই ফিরিয়ে দেন তিনি। এরপর ডি-বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে নিখুঁত প্লেসিং শটে বিশ্বকাপে নিজের ২২তম গোলটি করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিশ্বকাপে এমবাপের ২২ গোল এসেছে মাত্র ২২ ম্যাচে। অন্যদিকে মেসি ২১ গোল করেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৩টি ম্যাচ খেলে।
চলতি আসরেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপে। এই দুই গোলের মাধ্যমে টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। এতে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেও উঠে গেছেন তিনি। আট গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ৩৯ বছর বয়সী মেসি, যিনি রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবেন।
এমবাপে এখন বিশ্বকাপের এক আসরে ১০ বা তার বেশি গোল করা ইতিহাসের মাত্র চতুর্থ ফুটবলার। তিনি ১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করা জার্মান কিংবদন্তি জার্ড মুলারের পাশে জায়গা করে নিয়েছেন।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৯৫৪ সালে ১১ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন হাঙ্গেরির সান্দর কোচিশ। আর ১৯৫৮ সালে ১৩ গোল করে এখনো এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রেখেছেন ফ্রান্সের জুস্ত ফঁতেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







