যশোরের বীর মুক্তিযোদ্ধা মীরা রানী সরকার
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
যশোরের বীর মুক্তিযোদ্ধা মীরা রানী সরকার
দীর্ঘ নয় মাস যুদ্ধের পর স্বাধীন হয়েছিল বাংলাদেশ৷ তবে এই স্বাধীনতার প্রধান চালিকাশক্তি বীর মুক্তিযোদ্ধারা এখনও লোকচক্ষুর অন্তরালে অভাব-অনটনে দিন কাটাচ্ছেন৷ অনেকে আবার এই লড়াই করতে করতেই প্রাণ হারিয়েছেন। মীরা রানী সরকার ছিলেন তেমনই একজন সাহসী কিন্তু বঞ্চিত নারী মুক্তিযোদ্ধা৷ নড়াইলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মীরা রানী সরকার (৭৪) এ বছর ২১ জানয়ারি মারা গেছেন। তাকে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
নড়াইল জেলার পাইকড়া গ্রামে ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন মুক্তিযোদ্ধা মীরা রানী সরকার৷ তার বাবা রসিক লাল এবং মা তপি বালা৷ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নবম শ্রেণীর ছাত্রী ছিলেন তিনি৷
এ সময় তাদের এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর আনাগোনা শুরু হলে অনেক হিন্দু পরিবার এলাকা ছেড়ে ভারতে চলে যায়৷ তিনিও ও তার পরিবারের সঙ্গে হেঁটে নড়াইলের পাইকড়া গ্রাম ছেড়ে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে যান৷ বনগাঁও হাসপাতালের পাশে একটি কক্ষ ভাড়া নিয়ে তারা সেখানে ছিলেন৷
স্থানীয় কালু বাবুর বাড়িতে আওয়ামী লীগের অফিস ছিল৷ সেখানে গিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইচ্ছার কথা বলেন৷ কেন তিনি মুক্তিযুদ্ধের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন - এমন প্রশ্নের উত্তরে মীরা রাণী বলেছিলেন, ‘আমি যুদ্ধে গিয়েছি এই কারণে যে দেশ স্বাধীন করবই৷ আমি অফিসে গিয়ে খুব কান্নাকাটি করেছি৷ তখন তারা জিজ্ঞেস করল, তুমি কি পারবে? এই গোলাগুলির মধ্যে তুমি কি কাজ করতে পারবে? আমি বলেছিলাম, হ্যাঁ আমি পারবো৷ আমার বুকে সেটুকু বল আছে৷'
সেখানে সংক্ষিপ্ত প্রশিক্ষণের পর টালিখোলা মুক্তিযোদ্ধা শিবিরে অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন৷ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নড়াইলের মতিউর রহমান তাদের কমান্ডার ছিলেন৷ পরবর্তী সময়ে তিনি কলকাতা জাদুঘরের পেছনে ১২ দিন মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন৷ এরপর তাকে মুক্তিযোদ্ধাদের সাহস জোগানোর কাজ দেওয়া হয়৷
তিনি ভারতের হেলাঞ্চা, বাগদা, গোপালনগর, চাঁনপাড়া মুক্তিযোদ্ধা শিবিরে গিয়ে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা করার জন্য নানাভাবে সাহস জুগিয়েছেন৷ পাশাপাশি আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করেছেন৷ ঝিনাইদহ ও যশোরের বিভিন্ন শিবিরেও তিনি চিকিৎসা সেবায় সহযোগিতা করেছেন৷
জানা যায়, একদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মীরা রানীদের শিবিরে যান৷ মীরা তার পাশে দাঁড়িয়ে ছবি তোলেন৷ তিনি তার কাজের প্রশংসা করেন এবং উৎসাহ দেন৷ এছাড়া তাকে একটি প্রশংসা পত্রও দেন ইন্দিরা গান্ধী৷
এরপর মীরা রানী সহযোদ্ধাদের সঙ্গে চৌগাছা সীমান্তে যান৷ ঐ সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ হয়৷ সে যুদ্ধে তার এক সঙ্গি শহীদ হন৷ বিভিন্ন অভিযানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মাইলের পর মাইল পথ হেঁটে গিয়েছেন। তাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছেন মীরা রানী৷
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মীরা বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধের কাজে আমরা ১২ জন মেয়ে ছিলাম৷ আমাদের মধ্যে একজন মেয়ে শহীদ হয়েছিল৷ তার বাড়ি ছিল মাগুরায়৷ তাকে কবর দেওয়া হয়েছিল বনগাঁ হাসপাতালের সামনে৷ সেসময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও সেখানে এসেছিলেন৷'
দেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরে আসেন মীরা রানী সরকার৷ তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর তাকে ঢাকায় নিয়ে যান৷ বঙ্গবন্ধু তার প্রশংসা করে বলেছিলেন, ‘শাবাশ বেটি'৷ সে সময় তাকে এক হাজার টাকা পুরস্কারও দিয়েছিলেন বঙ্গবন্ধু৷
স্বাধীনতার দুই বছর পর পূর্ব পরিচিত মুক্তিযোদ্ধা পশুপতি সরকারের সঙ্গে বিয়ে হয় মীরা রানীর৷ এর মধ্যে তার শ্রবণশক্তি নষ্ট হয়ে যায়৷ টাকার অভাবে ভালো চিকিৎসক দেখাতে পারেন না৷ তার এক মেয়ে বিএ পাস করেছেন৷ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মুক্তিযোদ্ধার কোটায় তিনি কোনো চাকরি পাননি৷
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা

