যশোরের হুশতলায় শায়িত হলেন সাংবাদিক সোহানা তুলি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢাকায় মৃত্যুবরণ করা সাংবাদিক সোহানা পারভীন তুলির (৩৮) দাফন যশোরে সম্পন্ন হয়েছে। যশোর শহরের বকচর হুশতলা কবরস্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়।
বুধবার বিকেলে রাজধানীর রায়েরবাজার মিতালি রোডের একটি বাসা থেকে তুলির মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে জানালেও প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে উল্লেখ করা হয়।
তুলির পরিবার সূত্রে জানা যায়, বুধবার তুলির মরদেহ উদ্ধারের পর সন্ধ্যায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেয়া হয়। এরপর বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে বেলা আড়াইটার দিকে সেখান থেকে মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন তুলির স্বজনরা। সন্ধ্যা পৌনে ৭টায় মরদেহ বহনকারী গাড়িটি যশোরের হুশতলা বাসভবনে পৌঁছে। এরপর বাদ মাগরিব হুশতলা কবরস্থান মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে হুশতলা কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সাংবাদিক, আত্মীয়-স্বজন, বন্ধুমহল ও এলাকাবাসী অংশ নেন।
এর আগে বুধবার তুলির মরদেহ উদ্ধারের পর হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান সোহানা পারভীনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার বিকেলের মধ্যে যে কোনো সময় ঘটনাটি ঘটতে পারে।’
মোক্তারুজ্জামান বলেন, ‘হাজারীবাগ থানার পুলিশ ঘটনাস্থল রায়ের বাজারের শেরেবাংলা নগর রোডের একটি ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে সাংবাদিক সোহানা তুলির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তাদেরও দাবি, এটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। এর বাইরে কিছু ঘটে থাকলে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন সোহানা তুলি। তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের মে পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। এরপর কিছুদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তুলি।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ



