যারা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেননি তারা ক্রোড়পত্র পাবে না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
অষ্টম ওয়েজ বোর্ড মানায় গুরুত্ব দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যেসব পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি তাদের কোনো ক্রোড়পত্র দেওয়া হবে না। তথ্য মন্ত্রণালয়ের কোনো ক্রোড়পত্র তাদের কাছে আর যাবে না।
সোমবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ইফতার মাহফিলে এ কথা বলেন মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের বিকাশের সঙ্গে রাষ্ট্রের বিকাশ যুক্ত। গণমাধ্যম সঠিকভাবে বিকশিত না হলে রাষ্ট্র ও গণতান্ত্রিক সমাজ বিকশিত হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের বিকাশের জন্য ১৩ বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। টেলিভিশন চ্যানেল ১০টি থেকে ৩৪টিতে উন্নিত হয়েছে। দৈনিক পত্রিকার সংখ্যা সাড়ে চারশো থেকে সাড়ে বারোশোতে উন্নিত হয়েছে এবং কয়েক হাজার অনলাইন বাংলাদেশে চালু আছে। আমরা দুইশোর বেশি অনলাইনকে রেজিস্ট্রেশন দিয়েছি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনো চালু।
প্রধানমন্ত্রী গণমাধ্যমকর্মীদের জন্য ট্রাস্ট গঠন করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সেই ট্রাস্ট এখন গণমাধ্যমকর্মীদের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে, যা অনেক দেশের গণমাধ্যম করতে পারে না। অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে স্বাধীন।
এসময় ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, করোনায় যে খারাপ অবস্থা ছিল এখন তা নেই, তাই ঈদের আগে দ্রুত বেতন-বোনাস দিয়ে দেবেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট সাংবাদিক নেতা ও সংবাদকর্মীরা।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



