ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৮:৪৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামার দাদী মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামার দাদী মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামার দাদী মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দাদী সারাহ ওবামা মারা গেছেন। কেনিয়ার পশ্চিমাঞ্চলে ৯৯ বছর বয়সে তিনি মারা যান।

তার কন্যা মারসাত ওনিয়াংগো আজ সোমবার এ কথা জানিয়ে বলেছেন, আজ সকালে তিনি মারা গেছেন।
সারাহ ওবামা মামা সারাহ হিসেবে বেশি পরিচিতি। তিনি কিসুমু’র একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

সাবেক ইলিনয় গভর্ণর হিসেবে ২০০৬ সালে ওবামার কেনিয়া সফরের পর স্থানীয় স্কুল শিক্ষক সারাহ ওবামা জাতীয় সেলিব্রেটি হয়ে ওঠেন। এর পর ওবামা ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বিশ্বব্যাপীই পরিচিতি লাভ করেন।

সারাহ ১৯২২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ওবামার দাদা হোসেন ওনিয়াংগো ওবামার তৃতীয় স্ত্রী। তার সাথে বারাক ওবামার রক্তের কোন সম্পর্ক না থাকলেও তিনি সারাহকেই তার দাদী হিসেবে উল্লেখ করে আসছেন। তিনি তাকে ‘গ্র্যানি’ ডাকতেন।

ওবামা নাইরোবী সফরে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সারাহ’র সঙ্গেও সাক্ষাত করতেন।

ওবামা হোয়াইট হাউস ছাড়ার পর ২০১৮ সালে তার নিজ গ্রাম কোগেলোতে যান। ক্ষমতায় থাকাকালে ২০১৫ সালে তিনি নাইরোবী গেলেও কোগোলোতে যেতে পারেন নি। কৌতুক করে এর কারণ হিসেবে তিনি বলেন, তার বিমান এতো বড়ো ছিল যে কিসুমিতে অবরতরণ করতে পারে নি।

উল্লেখ্য ওবামার বাবা সিনিয়র ওবামা নিজ এলাকা কোগোলো থেকেই যুক্তরাষ্ট্রে পড়তে যান। সেখানে ওবামার মা অ্যান ডানহামের সঙ্গে সম্পর্ক ও পরে তারা বিয়ে করেন।

নাইরোবীতে ১৯৮২ সালে ৪৬ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় সিনিয়র ওবামা নিহত হন।