যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে দুই নারীসহ তিনজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে গুলিবর্ষণে দুই নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার দুপুরের আগমুহূর্তে গুলিবর্ষণের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সিএনএন ও দ্য গার্ডিয়ানের খবরে এ কথা বলা হয়েছে।
ঘটনার পর পরই অস্টিনের গ্রেট হিলস টেইল ও রেইন ক্রিক পার্কওয়ে এলাকার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটে পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণকারীকে আটক করা যায়নি।
অস্টিন-ট্র্যাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবা (এটিসিইএমএস) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক দুই নারী ও একজন পুরুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো গুলিবর্ষণের আশঙ্কা রয়ে গেছে।
তবে অস্টিনের পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণকারীকে আটক করা না গেলেও রোববার দুপুর নাগাদ একটি নির্দিষ্ট জায়গায় ঘিরে রাখা হয়েছে। ফলে স্থানীয়দের আর ঝুঁকি নেই।
৪১ বছর বয়সী একজনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান জো চাকোন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত একজন সাবেক কাউন্টি গোয়েন্দা কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় চলছে। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে এক নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যেই ঘটে চলেছে গুলিবর্ষণের ঘটনাও।
সর্বশেষ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসে এলোপাতাড়ি গুলিবর্ষণে আটজন নিহত হয়।
-জেডসি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











