যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত, বাতিল দুই হাজার ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বরফে ঢেকে গিয়েছে চারপাশ। রাস্তাগুলো গাড়িশূন্য হয়ে পড়েছে। কলোরাডো ও নেব্রাস্কায় দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
ডেনভারে তীব্র তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে মার্কিন আবহাওয়া সংস্থা। স্থানীয় সময় অনুযায়ী, রোববার দুপুর থেকে রাত অবধি ডেনভারে এই তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় বলা হয় ডেনভারে ১৮ থেকে ২৪ ইঞ্চি অবধি তুষারপাত হতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষকে বাড়ি থেকে যতটা সম্ভব কম বাইরে বেরোনোর পরামর্শ দেয়া হয়েছে।
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা এমিলি উইলিয়ামস জানিয়েছেন, রোববার সকালে এয়ারপোর্টে ভিড় থাকলেও সারাদিনে প্রায় ৭৫০ উড়ান বাতিল করতে হয়েছে এবং সোমবারও প্রায় ১৩০০ বিমানের উড়ান বাতিল করা হয়েছে।
রোববার কলোরাডো, ওয়াইমিং, উটাহ এবং নেব্রাস্কা অংশে ৪ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে এবং ওকলাহোমা, আরকানসাস এবং মিসৌরিতে ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস হয়েছে।
ওয়াইমিংয়ে ২৫ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। কলোরাডো ও নেব্রাস্কায় ভ্রমণ স্থগিত করা হয়েছে।
আগের মাসেও তীব্র তুষারঝড়ে ২১ জনের মৃত্যু হয় যুক্তরাষ্ট্রে। ভয়ঙ্কর ক্ষতি হয় টেক্সাস প্রদেশের। ঝড়ের জেরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সূত্র: ইউএসএ টুডে।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











